যুক্তরাষ্ট্রে হিলারি ক্লিনটন পুরস্কার পেলেন ড. ইউনূস
যুক্তরাষ্ট্রের হিলারি রডহ্যাম ক্লিনটন পুরস্কার পেয়েছেন শান্তিতে নোবেলজয়ী ও গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ড. মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ওয়াশিংটন ডিসির জর্জটাউন বিশ্ববিদ্যালয়ের গ্যাস্টন হলে আয়োজিত এক অনুষ্ঠানে সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি রডহ্যাম ক্লিনটন তার হাতে এ পুরস্কার তুলে দেন। পুরস্কার গ্রহণের সময় উপস্থিত প্রায় ৪০০ অতিথি দাঁড়িয়ে তাকে দীর্ঘক্ষণ করতালি দিয়ে অভিনন্দন জানান।
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৮:৫৮